Web Analytics

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকায় মঙ্গলবার ভোররাতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তিনতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)। সকাল ছয়টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনোয়ারার শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ ও হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। স্থানীয়রা জানান, পিয়ার হোসেনের মালিকানাধীন ওই ভবনে অবৈধ গ্যাস সংযোগ ছিল এবং প্রতি মাসে একটি চক্র গ্যাসের ভাড়া আদায় করত। দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. এরশাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে।

দাউদকান্দি পৌর প্রশাসক মো. রেদওয়ান ইসাম বলেন, গ্যাস লাইন লিকেজের বিষয়টি তদন্ত করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।