Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার সচিবালয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগবান্ধব নীতিমালার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির একটি মাইলফলক এবং এটি অন্যান্য দেশের সঙ্গে ভবিষ্যৎ ইপিএ আলোচনায় রেফারেন্স হিসেবে কাজ করবে। তিনি উল্লেখ করেন, জাপানি বিনিয়োগ ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও মেট্রোরেলের মতো প্রকল্পে ভূমিকা রাখছে। উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেটরো বাংলাদেশের পণ্য জাপানের বাজারে প্রোমোট করতে ভূমিকা রাখবে বলে আশ্বাস দেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।