Web Analytics

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনে ভোটাররা প্রমাণ করবেন যে দেশটি স্পেন থেকেই পরিচালিত হয়; ওয়াশিংটন, তেল আবিব, বুয়েনস আয়ার্স বা মস্কো থেকে নয়। শনিবার তারাগোনায় এক নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

সানচেজ তার সরকারের পররাষ্ট্রনীতি এবং সামরিক ব্যয় বাড়ানোর বিরোধিতার পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, আন্তর্জাতিক উগ্র ডানপন্থি শক্তির প্রভাবের বিরুদ্ধে তার সরকার দৃঢ় অবস্থান বজায় রাখবে এবং স্পেনকে এসব শক্তির কোনো ঘাঁটি বা পশ্চাৎভূমিতে পরিণত হতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ ও গাজায় গণহত্যার বিরুদ্ধে তার সরকারের অবস্থানের কথাও তুলে ধরেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরাইল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক উগ্র ডানপন্থিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করে সানচেজ বলেন, স্পেন বিশ্বকে অনুপ্রাণিত করা একটি ‘আলোকবর্তিকা’ হয়ে থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।