Web Analytics

বিশ্বজুড়ে সংঘাত নিরসন এবং গাজায় শাসন ও পুনর্গঠন কার্যক্রম তদারকির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল-জাজিরার ১৯ জানুয়ারির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে অনিশ্চয়তা বাড়ার সময় এই আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্পের সভাপতিত্বে গঠিতব্য এই বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা ও ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন আমন্ত্রণ পেয়েছেন এবং মস্কো প্রস্তাবের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে, তবে পুতিন অংশ নেবেন কি না সে বিষয়ে কিছু বলেননি। রাশিয়ার মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে গাজায় যুদ্ধ বন্ধ ও পরবর্তী শাসনব্যবস্থা বাস্তবায়নের উদ্দেশ্যে এই বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এতে বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পর্যায়ে রাখা হলেও ফিলিস্তিনিদের সীমিত দায়িত্বে রাখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।