Web Analytics

হামাস স্বেচ্ছায় নিরস্ত্র না হলে গাজায় নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। বৃহস্পতিবার তিনি বলেন, প্রয়োজন হলে গাজার প্রায় ১০ লাখ বাসিন্দাকে আবার দক্ষিণাঞ্চলে সরিয়ে নিয়ে অভিযান চালানো হবে। তিনি জানান, বিস্তীর্ণ এলাকা খালি করে ‘অপারেশন গিডিওনস চ্যারিয়ট-২’ নামে সামরিক অভিযান শুরু করতে পারে ইসরাইলি বাহিনী।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস যুদ্ধবিরতি কার্যকর ও পুনর্গঠন এগিয়ে নিতে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর সময় এই হুমকি এল। বর্তমানে গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা ভূখণ্ডটির অর্ধেকেরও কম এলাকায় বসবাস করছেন। যুদ্ধবিরতি ঘোষণার সময় গাজার ৫৩ শতাংশ এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে থাকলেও তা বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দিয়েছিল। পরিকল্পনাটি অনুযায়ী, ইসরাইলি সেনা প্রত্যাহার শুরু হলে হামাস ধাপে ধাপে অস্ত্র সমর্পণ করবে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহারের আগে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ দাবি করেছেন। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর ১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; এ সময়ে সাত ইসরাইলি সেনাও নিহত হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।