Web Analytics

ঝিনাইদহ শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় বুধবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ২৫ বছর বয়সী তুলি মারা যান। গুরুতর আহত সোহেল কাজীকে হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহেল কাজী নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী তুলি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়দাহ গ্রামের বাসিন্দা। ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, তারা ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেলে করে তুলির বাবার বাড়ি বড়দাহ যাচ্ছিলেন।

পাশের রাস্তা থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন তুলি। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, বাসটি আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।