Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফোনে আলোচনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। ট্রাম্প উল্লেখ করেন, একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর পথ এখনো অনেক দীর্ঘ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং আলোচনায় এ বিষয়টিকেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

ট্রাম্প আরও বলেন, তিনি ইরান ইস্যুতে নিজের হাতে থাকা বিকল্পগুলো বিবেচনা করছেন—তাদের ওপর ভয়াবহ হামলা চালাবেন, নাকি একটি চুক্তির পথে এগোবেন। এখন পর্যন্ত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে ইঙ্গিত দেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।