Web Analytics

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কলম্বীয় র‌্যাপার চেলো হপ বোগোতার একটি হিপ হপ উৎসবের মঞ্চে ইসরাইলি পতাকা পায়ে পিষেছেন এবং ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দিয়েছেন। ২৪ ও ২৫ অক্টোবর কলম্বিয়ার রাজধানীর সিমন বলিভার পার্কে অনুষ্ঠিত হিপ হপ আল পারকে উৎসবে ঘটনাটি ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উৎসবে চেলো হপ তার নতুন গান ‘আনাতোমিয়া’ পরিবেশন করেন, যার প্রযোজক অ্যাস্ট্রালবাস। পরিবেশনার শেষ দিকে তার এক সহযোগী মঞ্চে ইসরাইলের পতাকা নিয়ে আসেন। পতাকাটি মেঝেতে রাখা হলে চেলো হপ সেটির ওপর পা রাখেন এবং ‘পালেস্তিনা লিব্রে’ বা ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দেন।

তিনি স্প্যানিশ ভাষায় ‘আফুয়েরা লো কে নো পেরতেনেসে’ স্লোগানও দেন, যার অর্থ ‘যা এখানে অন্তর্ভুক্ত নয়, তা বাইরে চলে যাক’। এ পদক্ষেপ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তার অবস্থানকে সামনে এনেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে। চেলো হপের প্রকৃত নাম ক্যারোল রেস্ত্রেপো গনসালেস; তার গানে ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা, পরিচয়, প্রতিরোধ ও নারীর অভিজ্ঞতার বিষয় উঠে আসে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।