Web Analytics

ইসরাইল ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধনের প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে ইসরাইলের বেশ কয়েকটি এনজিও। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে কার্যত অধিকৃত জেরুজালেমের সীমানা সম্প্রসারণ ঘটবে এবং এটি একটি বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

ইসরাইলি এনজিও ইর আমিমের গবেষক আভিভ তাতারস্কি বলেছেন, এই প্রক্রিয়া জেরুজালেমের বাস্তবিক সম্প্রসারণের সমান। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই আইনি পদক্ষেপ ফিলিস্তিনিদের তাদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ এবং পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার কৌশল। ১৯৮৪ সাল থেকে স্থগিত থাকা এই নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালুর ফলে ফিলিস্তিনিদের মালিকানা প্রমাণ করা কঠিন হয়ে পড়বে।

আবাসন অধিকার সংস্থা বিমকোম জানিয়েছে, পশ্চিম তীরের প্রায় ৭০ শতাংশ ভূমির কোনো আনুষ্ঠানিক নিবন্ধন নেই। যুদ্ধ ও বাস্তুচ্যুতির কারণে অনেক ফিলিস্তিনির কাছে প্রয়োজনীয় নথি না থাকায় এই ভূমিগুলো ডিফল্টভাবে ইসরাইলি রাষ্ট্রের মালিকানায় চলে যেতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।