বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে কোনো আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সিলেটের বাদাঘাট সোনাতলা গ্রামে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত মাসে প্রায় ১৫ শতাংশ এবং চলতি মাসে লিটারপ্রতি ৫ টাকা করে তেলের দাম বাড়ানো হয়েছে, যা সব খাতে ব্যয় বাড়াবে এবং সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি ফাহিমা হত্যা মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রাজধানীর রামিসা হত্যার মতো দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হামের টিকা সময়মতো কেনা হয়নি কেন, সে প্রশ্নও তোলেন এবং বলেন, এ বিষয়ে তিনি সংসদে কথা বলবেন।
ডা. শফিকুর রহমান ফাহিমার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এবং স্থানীয় জনগণকেও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি সতর্ক করেন, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিকতা থাকবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।