Web Analytics

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই দাবি জানান। তারা বলেন, ওই দিনের ঘটনায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

বিবৃতিতে বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য সমাজে কাম্য নয় এবং রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। জমিয়ত নেতারা শাপলা চত্বরের ঘটনার দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা একটি স্বাধীন ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান, যাতে দ্রুত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়।

নেতারা নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।