Web Analytics

নোয়াখালী জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধের অন্তর্ভুক্ত। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এর আগে দুপুরে ইউনিয়নের নেতারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় জেলার বিভিন্ন থানায় সংঘটিত অপরাধ নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার বলেন, ফেসবুক, ইউটিউব ও ভুয়া আইডির মাধ্যমে মিথ্যা তথ্য, গুজব, চরিত্রহনন ও সম্মানহানির মতো কর্মকাণ্ড সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। এসব অপরাধে জড়িত ও প্ররোচনাকারী উভয়কেই আইনের আওতায় আনা হবে। তিনি সাংবাদিকদের দ্রুত ও সঠিক তথ্য সরবরাহে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষা ও তথ্য বিনিময়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।