আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সার্বক্ষণিক আকাশ পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ বিমানবাহিনী মানুষবিহীন আকাশযান (ইউএভি) মোতায়েন করেছে। বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান। এসব ইউএভি দেশের আকাশসীমায় থেকে ভূমির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং মাঠে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।
কর্মকর্তারা জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে বিমানবাহিনীর ৩৭৩০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স অ্যান্ড রিকনাইসেন্স) রোলে একাধিক ইউএভি কাজ করছে। এসব ইউএভি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি একটি কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে নির্বাচন কমিশন বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছে আকাশ থেকে ভোটকেন্দ্রগুলোর লাইভ ভিডিও ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শনের ব্যবস্থা করতে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।