Web Analytics

সামনে সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। খেলোয়াড়দের উৎসাহ দিতে ক্যাম্পে উপস্থিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি সকালে অ্যালপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প পরিদর্শন করেন, যেখানে আফঈদা খন্দকাররা অনুশীলন করছে। এ সময় তিনি অ্যালপাইন স্পোর্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদি সাক সুনতারোসের সঙ্গে বৈঠক করেন।

আগামীকাল ব্যাংকক উইমেন্স লিগের টায়ার-১-এর ব্যাংকক উইমেন্স এফসির বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে একটি থাই ক্লাবকে ২–০ গোলে হারিয়েছে তারা। দুই সপ্তাহের ক্যাম্প শেষে ২১ মে ভারতের গোয়ায় সাফ খেলতে যাবে দলটি, যেখানে টুর্নামেন্ট শুরু হবে ২৫ মে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে এবং ৩১ মে ভারতের বিপক্ষে খেলবে আফঈদারা। ফাইনাল হবে ৬ জুন। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।