Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা, গবেষণা ও প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহার নিশ্চিত করতে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় “বিল্ডিং ইক্যুইটি: অ্যাসেসিং দ্য এক্সটেন্ডেড ইনক্লুসিভ এডুকেশন টুলকিট” শীর্ষক দু’দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, যুক্তরাজ্যের নটিংহাম ট্র্যান্ট ইউনিভার্সিটি এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে। ইউজিসি চেয়ারম্যান বলেন, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভবিষ্যৎ গঠনে এআই অপরিহার্য ভূমিকা রাখবে এবং নীতিমালার মাধ্যমে এর নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি জানান, শিক্ষক ও একাডেমিক নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে এবং গ্রামীণ শিক্ষায় প্রবেশাধিকার, ভাষাগত প্রতিবন্ধকতা ও সম্পদের সমবণ্টনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে।

ইউজিসি আরও জানায়, জাতীয় লক্ষ্য ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে প্রাতিষ্ঠানিক নির্দেশিকা ও গুণগত মান নিশ্চয়তা কাঠামো প্রণয়নের কাজও চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।