Web Analytics

চার সপ্তাহ ধরে ইরানের ধারাবাহিক মিসাইল হামলার মুখে নিজেদের আধুনিকতম প্রতিরক্ষা অস্ত্র ‘ইন্টারসেপ্টর’-এর ব্যবহার রেশনিং শুরু করেছে ইসরাইল। মজুত কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ইরানের দুটি ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানে দিমোনা ও আরাদ শহরে, যেখানে তুলনামূলক দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা ঠেকানোর চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবারও ইসরাইলজুড়ে একাধিক স্থানে মিসাইল আঘাত হানে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। গত চার সপ্তাহ ধরে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের জবাবে ইরান প্রতিদিন প্রায় মিসাইল ছুড়ছে। এই পরিস্থিতিতে ইসরাইল তাদের প্রতিরক্ষা অস্ত্রের মজুত ধরে রাখতে সতর্কভাবে ব্যবহার করছে।

অবিরাম হামলা ও সীমিত অস্ত্র মজুত ইসরাইলের প্রতিরক্ষা সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে, যা দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা কার্যক্রম টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।