Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল এবং সুসংগঠিত করতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম বা এনসিএফ গঠন করেছে। সংগঠনটির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর স্বাক্ষরিত চিঠিতে এনসিএফের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিক ওয়াহিদ ও মহাসচিব কে এম হারুন অর রশিদকে এ নির্দেশনা দেওয়া হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁরা সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে মেজর (অব.) গনি উল আহমদ, রেজওয়ানুল হক শোয়েব, আব্দুস সালাম ফাহিম, ডা. মনজুরুল ইসলাম, হাসান মাহবুব ও ফায়েজ বিন আকরমসহ কয়েকজন পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এনসিএফ বিএনপির রাজনৈতিক প্রচার-প্রসার, অনলাইন কার্যক্রম, সাইবার পরিসরে দলীয় যোগাযোগ এবং সাংগঠনিক তৎপরতা জোরদারে ভূমিকা রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।