Web Analytics

লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী নারী সাবিকুন নাহারকে মারধরের ঘটনায় যমজ নবজাতকের মৃত্যুর অভিযোগে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। বুধবার সকালে রায়পুর থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবিকুন নাহার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহীদুজ্জামান রাজনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, গত ১৬ মার্চ তাদের বাড়িতে লুটপাটের ঘটনা মোবাইলে ধারণ করতে গেলে সাবিকুন নাহারের ওপর হামলা চালানো হয়। তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা গর্ভের সন্তানদের ঝুঁকির কথা জানান। পরে ২২ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। ছয় মাসের গর্ভে সন্তান প্রসব করাতে হয়, যেখানে এক নবজাতক জন্মের পর মারা যায় এবং অপরজন এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনার পর সাবিকুন নাহার আদালতে মামলা দায়ের করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।