Web Analytics

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের অগ্রাধিকার ও তরুণ প্রজন্মের প্রত্যাশা তুলে ধরতে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের পাঁচ তরুণ-তরুণী। বৈশ্বিক জলবায়ু আলোচনায় সরাসরি অংশ নিয়ে দেশের জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ ও অর্থবহ ফলাফল অর্জনে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তারা সম্মেলনে যোগ দিচ্ছেন।

প্রতিনিধিদলে রয়েছেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ, সামিয়া মেহজাবিন স্নেহা এবং ইয়ুথ ফর এনডিসি ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ইয়ুথ ক্লাইমেট নেগোশিয়েটরস ফেলোশিপের ফেলো তাহমিদ জারিফ, কাশফিয়া কাসুর চৌধুরী ও শাবিল আহমেদ। তাদের অংশগ্রহণকে এ বছরের আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতির সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আমানুল্লাহ পরাগ গ্লোবাল স্টকটেক, এনডিসি বাস্তবায়ন ও ইউটিএম ট্র্যাকে কাজ করবেন। তাহমিদ জলবায়ু অর্থায়ন, সামিয়া অভিযোজন, শাবিল লস অ্যান্ড ড্যামেজ তহবিল এবং কাশফিয়া প্রশমন ট্র্যাকে যুক্ত থাকবেন। তারা বাংলাদেশের বাস্তবতা ও প্রত্যাশা তুলে ধরা, ঝুঁকিতে থাকা মানুষের স্বার্থ রক্ষা এবং অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় জোরালো অবস্থান নেওয়ার লক্ষ্য জানিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।