Web Analytics

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামীকাল মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে। পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময় গুম, খুন ও গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজয়নগরে দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

সোমবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই জেলায় জেলায় বিক্ষোভ হবে। বাজেট পাসের পরও তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হবে, যা ২৫ জুনের বৈঠকে চূড়ান্ত হবে। এছাড়া ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল ও ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।