Web Analytics

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে ২০ মিনিট পিছিয়ে শুরু হয়। বৃষ্টিতে সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে যাওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই ভেজা কাপড়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন ১১ হাজার ২৯০টি, যার মধ্যে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৪৯৮টি আসন রয়েছে। এই আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৩৬৫টি, অর্থাৎ আসনপ্রতি প্রতিযোগী পাঁচজন। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে মোট ১০০টি প্রশ্ন থাকবে। পাস নম্বর ৪০ এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশের পর আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে এবং আসনবিন্যাস ১৪ জুলাই প্রকাশ করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।