Web Analytics

বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরুজ রায়হান তানজিম (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রোববার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া এলাকায় মশাল মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ইমরুজ রায়হান তানজিমকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।