Web Analytics

জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালত বুধবার ফরাসি ক্যাথলিক এক নানকে হামলার অভিযোগে অভিযুক্ত ইসরাইলি বসতি স্থাপনকারী ইয়োনা শ্রাইবারকে খালাস দিয়েছেন। আদালত রায়ে বলেন, মানসিক অসুস্থতার কারণে তিনি ওই হামলার ঘটনায় দায়ী নন।

গত এপ্রিলে জেরুজালেমের পুরাতন শহরের কাছে মাউন্ট জায়নের সিনাকলের বাইরে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ৪৮ বছর বয়সী ওই সন্ন্যাসিনী জেরুজালেমের ফরাসি বাইবেল ও প্রত্নতাত্ত্বিক গবেষণা স্কুলের গবেষক ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রাইবার তাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং মাথায় লাথি মারেন।

হামলার পরপরই ওই নানের চিকিৎসার প্রয়োজন হয়েছিল। শ্রাইবারের আইনজীবী ইদান গামলিয়েল ঘটনাটিকে দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, হামলাকে কেন্দ্র করে সন্ন্যাসিনীর কষ্টের বিষয়টি তিনি লক্ষ্য করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।