Web Analytics

দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সার্কুলারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২০ অক্টোবর মহানবমী, ২১ অক্টোবর বিজয়া দশমী এবং ২২ অক্টোবরের নির্বাহী আদেশের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে। অতিরিক্ত ছুটি সমন্বয়ে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করে ওই দিন ব্যাংকগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলবে।

আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে ২০ থেকে ২৪ অক্টোবর সীমিত পরিসরে সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে পারবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।