Web Analytics

ভারতের মেঘালয়ের ইস্ট জৈন্তিয়া পাহাড়ি জেলার থাঙ্কসু এলাকার একটি অনুমোদনহীন কয়লাখনিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিক নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। খনির ভেতরে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা পুলিশপ্রধান বিকাশ কুমার জানান, দুর্ঘটনার সময় খনিতে মোট কতজন শ্রমিক কাজ করছিলেন তা নিশ্চিত নয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত ডিনামাইট থেকেই বিস্ফোরণ ঘটে।

রাজ্য ও কেন্দ্রীয় উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান শুরু করলেও দুর্গম পাহাড়ি এলাকা ও যন্ত্রপাতির অভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় তা স্থগিত করতে হয়। শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। কর্মকর্তারা জানান, এটি একটি অবৈধ ‘র‌্যাট-হোল’ খনি, যেখানে সরু ও গভীর সুড়ঙ্গে শ্রমিকেরা চরম ঝুঁকি নিয়ে কাজ করেন। বিষাক্ত গ্যাস ও ধোঁয়ায় আটকে পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা গভীর শোক প্রকাশ করে অবৈধ খনন বন্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা ঘোষণা করেছেন। ২০১৪ সাল থেকে র‌্যাট-হোল খনন নিষিদ্ধ থাকলেও দুর্বল নজরদারির কারণে এসব অবৈধ খনি এখনো চালু রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!