Web Analytics

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুস সালামকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। তিনি আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নম্বর আদেশের ১০(১) অনুচ্ছেদ অনুযায়ী) ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করেছেন। পৃথক এক প্রজ্ঞাপনে সংস্থার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্যের একটি অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে।

এই বোর্ডে অধ্যাপক মো. রফিকুল কবির ভাইস চেয়ারম্যান এবং ডা. তৌফিক মো. মোশাররফ হোসেন (রানা) ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।