Web Analytics

বিদেশি কারিকুলামে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্প্রসারণ পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন। রোববার বিকালে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২০ হাজার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় অংশ নেয়। তবে বিদ্যমান ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং সমমানের সনদসংক্রান্ত জটিলতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের সুযোগ কম। তিনি এ অবস্থাকে শিক্ষাব্যবস্থার জন্য একটি ‘সিস্টেম লস’ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী জানান, কমিটির সুপারিশের ভিত্তিতে এমন নীতিমালা প্রণয়ন করা হবে যাতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা সমতার ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারে। একই সঙ্গে তিনি ইংরেজি মাধ্যম স্কুলে দেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদারের ওপর গুরুত্ব দেন। অ্যালায়েন্স অফ প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি, ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।