Web Analytics

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান কওমি মাদরাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। ২৮ জুলাই ২০২৬ প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেন, সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসাগুলোকে লক্ষ্য করে এই প্রচার চালানো হচ্ছে।

নেতৃদ্বয় দাবি করেন, ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ভূমিকা এবং বাংলাদেশে ইসলামকে ক্ষমতার ভরকেন্দ্রে ধরে রাখার কারণে কওমি মাদরাসা ঘৃণাজীবী সেক্যুলার প্রগতিশীলদের লক্ষ্যবস্তু হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদরাসার জায়গা-জমি দখলের চক্রান্ত হিসেবে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তোলা হচ্ছে এবং সুষ্ঠু তদন্তের আগেই ভূমিদস্যুরা মিডিয়া ট্রায়ালের সুযোগ নিচ্ছে।

হেফাজত নেতারা বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসহ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের অভিযোগ স্পর্শকাতর। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া যাবে না এবং কঠোর প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রয়োজন। তারা সারা দেশের মাদরাসা পরিচালকদের শিক্ষার মান, পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।