ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি চললেও আঞ্চলিক উত্তেজনা কমেনি। যুদ্ধের ৬৩তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হামলার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন নৌ-অবরোধকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন। তেহরানে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে, পাল্টা হামলায় দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত ১ হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ২৫৪ জন শিশু। তিনি দাবি করেন, বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে পেন্টাগন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ইরান যুদ্ধের বিরোধিতার কারণে ট্রাম্প ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের চিন্তা করছেন। সংযুক্ত আরব আমিরাত ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে এবং নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে।
যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়ে ১২৬.৪১ ডলার হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করেছেন, ইরান যেন পুনরায় হুমকি হয়ে না ওঠে, সেজন্য পদক্ষেপ নিতে হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।