Web Analytics

ফাঁস হওয়া নথি ও ইসরাইলি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনিদের নজরদারি ও পরিচয় শনাক্তে ইসরাইলি সেনাবাহিনী এআইভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। এ উদ্দেশ্যে প্রায় ৩৫ লাখ ফিলিস্তিনির ছবি অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হয়েছে। ২০২৪ সালের শুরুর দিকে ছবিগুলো তেল আবিবের কাছে অ্যামাজনের একটি ডেটা সেন্টারে স্থানান্তর করা হয় এবং মুখ শনাক্ত ও বিশ্লেষণে অ্যামাজনের রিকগনিশন সেবা ব্যবহারের পরিকল্পনার কথা জানানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনীর ‘রোলিং স্টোন’ বিভাগটি ফিলিস্তিনিদের ছবি ও তথ্যের বড় ডেটাবেইস পরিচালনা করে। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে নজরদারিতে এই তথ্য ব্যবহৃত হয়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর চেকপোস্ট অতিক্রমকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়মিত ছবি তুলে সামরিক তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হতো। হামাস ও ইসলামিক জিহাদের সন্দেহভাজন সদস্যদের চিহ্নিত করতেও প্রযুক্তিটি ব্যবহারের কথা বলা হয়েছে।

২০২১ সালের প্রজেক্ট নিম্বাস চুক্তির আওতায় ইসরাইল সংবেদনশীল গোয়েন্দা ও সামরিক তথ্য অ্যামাজন ওয়েব সার্ভিসেসে স্থানান্তর করে। আগের প্রতিবেদনে গাজায় ব্যবহৃত মুখ শনাক্তকরণ প্রযুক্তিতে বেসামরিকদের ভুল শনাক্ত এবং নিরপরাধ ফিলিস্তিনিদের আটক হওয়ার অভিযোগ ওঠে। এতে ব্যক্তিগত ছবি ও তথ্য ব্যবহারের ব্যাপকতা নিয়ে প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।