Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্ন তিনবার ছাপানোর পর চূড়ান্ত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী ফেল করেছেন। তাদের মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর জন্য আগামী এক মাসের মধ্যে ফের পরীক্ষা নেওয়ার চিন্তা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষার পর রি-এক্সামিন করা হয়েছিল এবং সেখানে ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও রি-এক্সামিন করা হবে বলে তিনি জানান। কেউ যেন অবমূল্যায়িত না হন, সে লক্ষ্যেই কাজ করার কথা বলেন তিনি। এবারের এইচএসসি ফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে মিলে ভবিষ্যতে ভালো করার চেষ্টা করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।