Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধের’ হুমকি দিয়েছেন। তবে নতুন নিষেধাজ্ঞা তেহরানের ওপর বাস্তবে কতটা কার্যকর চাপ সৃষ্টি করতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অফ দ্য রেকর্ড স্ট্র্যাটেজিসের প্রেসিডেন্ট মার্ক ফাইফল বলেছেন, শুধু নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে নত করা সম্ভব নাও হতে পারে।

ওয়াশিংটন থেকে আল-জাজিরাকে দেওয়া বিশ্লেষণে ফাইফল বলেন, বিচ্ছিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি প্রকাশ করে কার্যকর চাপ তৈরি করা কঠিন। তাঁর মতে, ইরানকে চাপে ফেলতে হলে যুক্তরাষ্ট্র সরকারের সব পর্যায়কে একটি সমন্বিত কৌশলের আওতায় কাজ করতে হবে।

ফাইফল বলেন, মূল বিষয় ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা। ইরান ইউরেনিয়াম ধরে রাখতে পারলে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে গেলে এবং আঞ্চলিক প্রক্সিদের অর্থায়ন অব্যাহত রাখলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা প্রশ্নের মুখে থাকবে। তাঁর মতে, ওয়াশিংটনের নীতিতে একসঙ্গে ইরানের অর্থনৈতিক সক্ষমতা, ইউরেনিয়াম মজুত, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রক্সি অর্থায়নকে লক্ষ্য করতে হবে। ট্রাম্পের হুমকির ফল নির্ভর করবে চাপ প্রয়োগ কতটা পরিকল্পিত ও সমন্বিত তার ওপর।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।