Web Analytics

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসার পরিবেশ সহজ করা এবং বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি খাতের অংশীদারত্ব ও সাম্প্রতিক নীতি সংস্কার নিয়ে আলোচনা হয়।

ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ প্রকল্পের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, বড় অবকাঠামো উদ্যোগে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ থাকলে বিদেশি উদ্যোক্তাদের আস্থা বাড়বে। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে আগ্রহী এবং উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করা জরুরি। জবাবে মন্ত্রী মার্কিন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, দ্রুততম সময়ে এফএসআরইউ সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে তাদের প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে।

নতুন আমদানি নীতির ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করে রাষ্ট্রদূত কিছু ধারা আরও ব্যবসাবান্ধব করার কথা বলেন। মন্ত্রী জানান, বাজার ও অর্থনীতির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি সংস্কার নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। কৌশলগত সরঞ্জাম ক্রয়ে স্থানীয় এজেন্টের বাধ্যবাধকতা বাতিল হওয়ায় সরাসরি প্রস্তুতকারকের সঙ্গে কাজের পথ তৈরি এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমেছে বলেও তিনি জানান। উভয় পক্ষ নিয়মিত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।