Web Analytics

শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকা থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার বিকেল ৪টায় হোটেলটির হলরুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ এ তথ্য জানান। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযানটি পরিচালিত হয়।

জব্দ গাড়িগুলো হলো ঢাকা মেট্রো-গ-৩০-১২২৪ নম্বরের ২০২১ মডেলের লাল টয়োটা এম ক্রপ, ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৬৮ নম্বরের লাল হোন্ডা এবং ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৯৯ নম্বরের ২০২০ মডেলের টুইন গ্রে রঙের মাজদা। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যমতে, তিনটি গাড়ির উৎপাদনকারী দেশ জাপান। অভিযানের সময় ব্যবহারকারীদের কাছে আমদানি-সংক্রান্ত দলিল এবং গাড়ি কেনার বৈধ কাগজপত্র চাওয়া হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীরা বৈধ আমদানি ও ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। গাড়িগুলো কীভাবে দেশে এসেছে এবং আমদানি প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, জাল কাগজপত্র, জালিয়াতি বা চোরাচালানের সংশ্লিষ্টতাও তদন্তে দেখা হবে। অনিয়মের প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।