Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র মালয়েশিয়া শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কমিটির অনুমোদন দেন। জাগপা’র সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন এবং যুব জাগপা’র সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার যৌথভাবে কমিটি সমন্বয় ও ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে মো. ইব্রাহীম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আবু মুসা নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে তোফায়েল আহমেদ ও জোবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন জিহাদ ও জয়নাল আবেদীন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক মাহফুজ ইসলাম সাগর, প্রচার সম্পাদক আবদুল্লাহ হাবীব, অর্থ সম্পাদক নজরুল ইসলাম এবং সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটি অনুমোদনের সময় রাশেদ প্রধান নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে দেশ ও প্রবাসের দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ইনসাফের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।