Web Analytics

দুই অজ্ঞাত যুবক মোটরসাইকেলে এসে খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

পুলিশ জানায়, বোমাটি সিঁড়ির ওপর পড়েছিল। আশপাশে কাঠ, কাগজ বা এ ধরনের দাহ্য বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায় এবং সিঁড়িতে সামান্য দাগ পড়ে। দুর্বৃত্তরা চলে যাওয়ার আগে ভবনের বাইরের ও ভেতরের দেয়ালে লাল কালি দিয়ে ‘যুবলীগ’ লিখে যায়।

খুলনা সদর থানার পুলিশ বলেছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ওসি মো. লোকমান হোসেন জানান, দেয়ালের লেখাগুলো হামলাকারীরাই লিখেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, গত ২০ থেকে ২৫ দিনে সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।