Web Analytics

ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে বাংলাদেশি টাকা ১১ দশমিক ৬ শতাংশ শক্তিশালী হয়েছে বলে বিনিময় হারসংক্রান্ত তথ্যে দেখা গেছে। চলতি বছরের ২২ সেপ্টেম্বর এক টাকা সমান ছিল প্রায় ০ দশমিক ৭৮ ভারতীয় রুপি। ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর তা ছিল প্রায় ০ দশমিক ৭২ রুপি এবং ২০২৪ সালের একই দিনে ছিল প্রায় ০ দশমিক ৭০ রুপি। গত এক বছরে রুপির বিপরীতে টাকার মূল্য বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।

বিপরীত হিসাবে চলতি বছরের ২২ সেপ্টেম্বর এক ভারতীয় রুপির মূল্য ছিল প্রায় ১ দশমিক ২৮ টাকা, যা এক বছর আগে ছিল প্রায় ১ দশমিক ৩৮ টাকা এবং দুই বছর আগে ১ দশমিক ৪৩ টাকা। বাংলাদেশ ব্যাংকের ২১ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, রুপির বিপরীতে টাকার ক্রস রেট ছিল ১ দশমিক ২৭৮৯ টাকা থেকে ১ দশমিক ২৭৯৬ টাকা। অর্থাৎ এক টাকায় পাওয়া গেছে প্রায় ০ দশমিক ৭৮১ থেকে ০ দশমিক ৭৮২ রুপি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, শক্তিশালী টাকা ভারত থেকে পণ্য আমদানির স্থানীয় মুদ্রার ব্যয় কমাতে পারে। কাঁচামাল, শিল্প উপকরণ ও যন্ত্রপাতি আমদানিকারকেরা সুবিধা পেতে পারেন এবং ভারতে যাওয়া বাংলাদেশিদের আবাসন, খাবার ও যাতায়াত ব্যয়ও কমতে পারে। তবে চূড়ান্ত মূল্য আন্তর্জাতিক বাজারদর, পরিবহন ও লজিস্টিক ব্যয়, শুল্ক-কর এবং ব্যবসায়ীদের মূল্য নির্ধারণের ওপরও নির্ভর করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।