Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ঘোষণা করেছেন যে সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও ডিজিটাল দর্শকদের সুরক্ষার জন্য একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে অনলাইন পত্রিকা এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, এই কমিশন ওপর থেকে চাপিয়ে দেওয়া হবে না, বরং সব অংশীজনের মতামতের ভিত্তিতে গঠিত হবে যাতে মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত হয়।

তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে যেমন সুযোগ রয়েছে, তেমনি অপতথ্যের ঝুঁকিও বেড়েছে। ডিজিটাল দর্শকদের অপতথ্যের কবল থেকে রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত নতুন সংকট মোকাবিলায় সব সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, অনলাইন ও মাল্টিমিডিয়া নিবন্ধনের প্রক্রিয়া থাকলেও কর্মীদের জন্য কোনো নীতিমালা নেই। তিনি অনলাইন মিডিয়ার জন্য কর্মীবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।