Web Analytics

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে রোববার সন্ধ্যা ৬টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির তিন কর্মচারী আহত হয়েছেন। হামলার সময় দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

প্রাথমিকভাবে জানা গেছে, চাঁদাবাজিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে। তবে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরেই আশিয়ান সিটির কার্যালয়ে হামলা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ২৫ থেকে ৩০ জন ব্যক্তি কার্যালয়টিতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।