Web Analytics

লাল বলের জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু হবে আগামী ৩ অক্টোবর। আট বিভাগের অংশগ্রহণে সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাঁচটি স্টেডিয়ামে। এগুলো হলো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে।

খুলনার দলে রয়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ মিঠুন। ময়মনসিংহের হয়ে খেলবেন স্পিনার রাকিবুল হাসান ও পেসার আবু হায়দার রনি। বরিশালের দলে আছেন তানভীর ইসলাম ও জাওয়াদ আবরার। দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১০ অক্টোবর; পরের রাউন্ডগুলো শুরু হবে ১৭, ২৪ ও ৩১ অক্টোবর এবং ৭ ও ১৪ নভেম্বর।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।