Web Analytics

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারে গ্রামীণ ব্যাংকের যশলং শাখার বাউন্ডারি গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় শাখা কর্মকর্তা মিজানুর রহমানের একটি মোটরসাইকেলের পেছনের অংশ এবং গেটের পাশে থাকা একটি কাঠের বেঞ্চের অংশবিশেষ পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল মোতালেব, ৫০, রাত আনুমানিক ২টার দিকে ব্যাংকের বাইরে গিয়ে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন। পরে তিনি ব্যাংকের ভেতরে ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে বাইরে বের হয়ে বাউন্ডারি গেটের কাছে কেরোসিনের গন্ধ পান এবং ঢাকা মেট্রো-হ-৫৮-৫০২৬ নম্বরের মোটরসাইকেল ও বেঞ্চের পোড়া অংশ দেখতে পান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে। টংগিবাড়ী দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।