ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে যুদ্ধবিরতিকে শান্তির জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান। নেতানিয়াহু বলেন, আক্রমণের আশঙ্কা ও ইসরাইলে গোলাবর্ষণ প্রতিরোধে তাদের সেনারা একটি বর্ধিত নিরাপত্তা অঞ্চলে অবস্থান করছে।
তিনি আরও জানান, ইসরাইলের মূল লক্ষ্য হিজবুল্লাহকে নির্মূল করা। এর আগে তিনি লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের অংশ দখলের ইচ্ছা প্রকাশ করেছিলেন। অন্যদিকে লেবানন ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।
দ্য গার্ডিয়ান সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও লেবাননের মধ্যে নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে বিরোধ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।