Web Analytics

কম্বোডিয়া সরকার অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরার সীমিত সময়ের বিশেষ সুযোগ ঘোষণা করেছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। এরপর অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তিদের কথা বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, অনিয়মিত বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তা দেওয়া হচ্ছে। ওভারস্টে জরিমানা মওকুফ এবং ট্রাভেল পাস প্রদান করা হচ্ছে এ প্রক্রিয়ার অংশ হিসেবে। নমপেনে আয়োজিত কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে ইতোমধ্যে বহু বাংলাদেশিকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে। তবে কিছু ব্যক্তি ট্রাভেল পাস নেওয়ার পরও দেশে না ফিরে কম্বোডিয়ায় অবস্থান করছেন বা অন্য দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন বলে দূতাবাস জানিয়েছে, যা ঝুঁকি ও শাস্তির সম্ভাবনা বাড়ায়।

দূতাবাস আগ্রহীদের দ্রুত আবেদন করতে এবং বিভ্রান্তি বা প্ররোচনা এড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যেই দেশে ফেরার আহ্বান জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।