Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ড. রেজাউল করিম বলেছেন, হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি ১৩৩ জন ব্যক্তি বিগত জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে নবাগত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষুদ্র অপরাধে সাধারণ মানুষ কঠোর শাস্তি পেলেও বড় ঋণখেলাপিরা রাজনীতিতে টিকে যাচ্ছেন।

ড. রেজাউল অভিযোগ করেন, সরকার দুর্নীতি দমন কমিশনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করছে এবং গুম-খুন ও ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দিতে চায়। তিনি আরও বলেন, সাংবাদিক সাগর-রুনি ও আবু সাইদ-মুগ্ধদের মামলার বিলম্ব সমাজে ন্যায়বিচারের সংকটকে স্পষ্ট করে।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, লক্ষ্মীপুর শাখার আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।