Web Analytics

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল প্রতারণা মামলায় আদালতের নির্দেশে আবারও গ্রেপ্তার হয়েছেন। সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করেন নোবেল। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নোবেল বর্তমানে থানা হাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মামলার বাদী আনাননিয়া শবনম গত বছরের ১৩ আগস্ট আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দুই পরিবারের সম্মতিতে নোবেল ও রোজের বাগদান সম্পন্ন হয়। পরে নোবেলের ডেমরার বাসায় দেখা করতে গেলে তাকে স্টুডিও কক্ষে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করা হয় এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, মা নাজমা হোসেন ও সহকারী মুনেম শাহ সৌমিক।

এর আগেও নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার আরেক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে জামিন পান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।