Web Analytics

ড. আ ন ম এহসানুল হক মিলন বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলেই এই দায়িত্ব প্রদান করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু নসর আশরাফী পান ৬৭ হাজার ৭৭ ভোট।

মিলন একজন রাজনীতিবিদ, লেখক এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। ১৯৫৭ সালে চাঁদপুরের কচুয়ায় জন্ম নেওয়া মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা।

তিনি ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।