Web Analytics

ইরানের প্রতিরক্ষা বাহিনী উপসাগরীয় আকাশসীমায় একটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ‘আরাশ-ই কামানগির’ ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে উপসাগরের জলসীমার ওপর ড্রোনটি ধ্বংস করা হয়। তবে ড্রোনটি কোন দেশের ছিল বা কী মিশনে ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ফার্স নিউজ এজেন্সি আরও জানায়, অভিযানে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে গোপন সক্ষমতা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই অভিযান ইরানের পক্ষ থেকে একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা। ঘটনাটির পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্য কোনো দেশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।