Web Analytics

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টার ফসল; এতে কারও একক কৃতিত্ব নেই। তাঁর মতে, অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা এর মূল গতি ব্যাহত করছে। তিনি বলেন, ফ্যাসিবাদকে বিদায় করা গেলেও এর মূল পুরোপুরি উপড়ে ফেলা যায়নি এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সম্মান থাকা প্রয়োজন।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভিন্ন মত গ্রহণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি জুলাই অভ্যুত্থানকে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ও ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।