Web Analytics

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মওলা ও গোরা গ্রুপের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গোরা গ্রুপের প্রধান অ্যাডভোকেট গোরা বলেন, নানা বিষয় নিয়ে মওলা খাঁ গ্রুপের সঙ্গে তাদের দীর্ঘদিনের মতবিরোধ ছিল। মঙ্গলবার রাতে ছোটদের মধ্যে কথাকাটাকাটির পর মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে বলে তিনি দাবি করেন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গোরা গ্রুপের ১৩ জন আহত হয়েছেন বলে তিনি জানান।

মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে ওই গ্রুপের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।