Web Analytics

জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লা আল কায়েস জানান, মন্ত্রী গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বর্তমানে ইকবাল হাসান মাহমুদ টুকু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।